মানবিক ও নিরপেক্ষ সাংবাদিকতার প্রত্যয়

শেষ হলো বিবিসি মিডিয়া অ্যাকশনের পাঁচ মাসব্যাপী প্রশিক্ষণ

প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫/১২/২০২৩ ৯:১০ এএম , আপডেট: ২৫/১২/২০২৩ ৯:১১ এএম

কক্সবাজারে তিন দিনব‌্যাপী কর্মশালার মধ‌্য দিয়ে শেষ হলো বিবিসি মিডিয়া অ‌্যাকশন-এর আয়োজনে মানবিক সহায়তা কার্যক্রম এবং জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে পাঁচ মাসব‌্যাপী প্রশিক্ষণ কর্মসূচী। কক্সবাজার, টেকনাফ ও উখিয়ায় কর্মরত গণমাধ‌্যম কর্মীদের জন‌্য বিবিসি মিডিয়া অ‌্যাকশন ইউএনএইচসিআর এর সহযোগিতায় রোহিঙ্গাদের জন‌্য পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম এবং জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচীটি পরিচালনা করে। ২২ থেকে ২৪ ডিসেম্বর সমাপনী কর্মশালায় যোগ দিয়ে স্থানীয় সাংবাদিকরা বলেন পাঁচ মাসের এই প্রশিক্ষণ কর্মসূচী তাদের জন‌্য ছিলো দৃষ্টিভঙ্গি পাল্টে দেয়ার এক অনন‌্য সূযোগ, যা আগামীতে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের মাধ‌্যমে প্রতিফলিত হবে। সাংবাদিকরা বলেন পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির কারণে রোহিঙ্গাদের বিষয়ে যে বিদ্বেষমূলক সংবাদ ছড়ানো হয়েছে সেই বিষয়টি প্রশিক্ষণ কর্মসূচীতে এসে তারা উপলব্ধি করতে পেরেছেন এবং মানবিক ও জনস্বার্থ সাংবাদিকতা বিষয়ে নানা অজানা বিষয় জানতে পেরেছেন । সংবাদ সংগ্রহ ও পরিবেশনের নানা কৌশল প্রশিক্ষণ কর্মসূচিতে
যেভাবে হাতে কলমে শেখানো হয়েছে, সেটি পেশাগত জীবনে দারুণভাবে কাজে আসবে বলে উল্লেখ করেন সাংবাদিকরা। এধরনের কর্মসূচী ভবিষ‌্যতে অব‌্যহত রাখার অনুরোধ জানান প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিকরা। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বিবিসি মিডিয়া অ‌্যাকশনের হেড অব প্রোডাকশন এন্ড ক্রিয়েটিভ লিড বিশ্বজিৎ দাশ,মিডিয়া ডেভেলপমেন্ট অফিসার নূর সিদ্দিকী, আশিকুর রহমান চৌধুরী ও ভাষা ও সংস্কৃতি বিশেষজ্ঞ সাজ্জাদ হোসেন। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিবিসি মিডিয়া অ্যাকশনের সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক খন্দকার হাসানুল বান্না ও প্রকল্প ব্যবস্থাপক শাফায়াত আহমেদ ।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...