প্রকাশিত: ০৬/০৯/২০১৯ ৯:৪৪ পিএম

এই মর্মে সর্বসাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৫ সেপ্টেম্বর ২০১৯ইং শেড উখিয়া অফিসে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে স্থানীয় প্রশাসন পরিদর্শন করে রোহিঙ্গা কমিউনিটির মধ্যে বিতরনের জন্য মজুদকৃত বিভিন্ন অবৈধ জিনিসপত্র আটক করে এই মর্মে বিভিন্ন দৈনিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আই ও এম) এর সহয়তায় শেড কর্তৃক বাস্তবায়নাদিন একটি প্রকল্পের আওতায় কৃষি ও গৃহস্থালী উপকরন স্থানীয় জনগোষ্টীকে প্রদানের জন্য শেড কে প্রদান করেন এবং সর্বরাহকৃত উপকরানাদি শেড তার উখিয়া প্রকল্প অফিসে সংরক্ষন করেন। ৫ সেপ্টেম্বর ২০১৯ ইং সকালে কিছু লোক স্থানীয় প্রশাসনকে অবহিত করে এবং স্থানীয় প্রশাসন সন্দেহবশত উপকরন সমুহ আটক করে যা নিয়ে স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সুশীল সমাজে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে শেড এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আই ও এম) কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সাথে দেখা করে প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে উপকরণ সমূহ বিতরনের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। উপজেলা প্রশাসন আমাদের ব্যাখ্যায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং আটককৃত উপকরণ সমুহ শেডকে ফেরত দিয়ে দেন।
আমরা আশা করি, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকলের কাছে এই বিষয়টি সঠিকভাবে উপস্থাপন করা হবে।

পাঠকের মতামত

বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ, আটক হয়নি কোনো চোরাকারবারিঘুমধুম সীমান্তে রাতে বিজিবির অভিযান, ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার

উখিয়ার বালুখালী সীমান্তের কাছাকাছি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নয়াপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৪৬ হাজার ...

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট: পুলিশ বলছে-মূল পরিকল্পনাকারী নারী

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী বাস থামিয়ে বিকাশের ৫৭ লাখ টাকা লুটের ঘটনায় এক নারীকে মূল পরিকল্পনাকারী ...

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ...
Single Page Footer