প্রকাশিত: ০৫/১০/২০১৭ ৮:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী টি এম আকবর শুনানি চলার সময় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৬।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসায় বিশেষ জজ ৫ নম্বর আদালতে শুনানির সময় স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) প্রবীণ এই আইনজীবী মারা যান।

প্রয়াত টি এম আকবর খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আইনজীবী ছিলেন। আজ চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি চলছিল।

খালেদা জিয়ার আরেক আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, আজ শুনানির সময় আইনজীবী টি এম আকবর স্ট্রোকে আক্রান্ত হন এবং বারডেম হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, মামলার আসামি ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানের পক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক নুর আহমেদের জেরা শুরু করেন আইনজীবী আকবর। জেরার একপর্যায়ে তিনি অসুস্থ বোধ করে মেঝেয় পড়ে যান। দ্রুত সেখান থেকে বারডেম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আইনজীবী আকবরের অসুস্থ হওয়ার পর বিচারক ড. মো. আকতারুজ্জামান এজলাস থেকে নেমে যান। মৃত্যুর খবর আসার পর আগামী ১২ অক্টোবর পর্যন্ত আদালত মুলতবি করা হয়।

এর আগে আজ মামলার বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশে থাকায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট টি এম আকবরের আকস্মিক মৃত্যুতে বিএনপি শোক প্রকাশ করেছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...