প্রকাশিত: ০২/১০/২০২০ ৪:১০ পিএম

কক্সবাজারের টেকনাফে নয় বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় মৌলভী নুরুল হক (২০) নামে এক রোহিঙ্গা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

|
বৃহস্পতিবার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে একইদিন বিকেলে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।

ওই ছাত্রী উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণীতে পড়ে। গ্রেপ্তার মৌলভী নুরুল হক ওই মাদ্রাসার শিক্ষক ও টেকনাফের স্থানীয় এক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

ওসি হাফিজুর বলেন, বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রী মাদ্রাসায় পড়তে যায়। সেখানে মাদ্রাসার একটি কক্ষে নরুল তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানালে সন্ধ্যায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নওশাদ রিয়াদ বলেন, শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে হাসাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer