প্রকাশিত: ২৪/০২/২০২১ ২:১৬ পিএম

রাজধানীর নীলক্ষেত থেকে আন্দোলনরত সাত কলেজ শিক্ষার্থীদের সরে যেতে বলেছে পুলিশ।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ গণমাধ্যমের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি স্থগিত করার আহ্বান করেন। শিক্ষার্থীরা এ আহ্বানের সাড়া না দিলে একশনে যেতে বাধ্য হবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য স্যারও থাকবেন। সেখানে সাত কলেজ শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, এ ঘোষণার পর আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের নীলক্ষেত মোড় থেকে সরে যেতে বলেছি। শিক্ষার্থীদের এ অবরোধের কারণে রাজধানীর সব সড়কে যানচলাচন স্থবির হয়ে পড়েছে। এতে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীদের অনুরোধ করেছি, তারা যেন দ্রুত এ জায়গা ছেড়ে দেয়।

তবে দাবি বাস্তবায়ন ছাড়া রাজপথ ছাড়বে না বলে জানিয়েছে সাত কলেজ শিক্ষার্থীরা। ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস শাহাদাত সাকিব বলেন, পরিস্থিতি যাই হোক, আমরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েই দাবি আদায় করবো। আমরা নীলক্ষেত ছাড়তে রাজি নই। আমরা চূড়ান্ত পরীক্ষার সিদ্ধান্ত পেয়ে ঘরে ফিরবো।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer