প্রকাশিত: ১৫/১১/২০১৬ ৭:৫১ এএম
image-47642-1479121454

নিউজ ডেস্ক ::

ময়মসনসিংহ পৌর মেয়র ইকরামূল হক টিটু বিশেষ উদ্যোগে ব্র্রহ্মপুত্র নদ ছোঁয়া শত বছরের প্রাচীন সাহেব কোয়ার্টার পার্কটিকে সম্প্রতি আধুনিকায়ন করে পরিকল্পিতভাবে ঢেলে সাজিয়েছেন। বর্তমানে এ পার্কটির নামকরণ করা হয়েছে ‘জয়নুল উদ্যান’। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও বৈশাখী মঞ্চ এ পার্কের স্বকীয় বৈশিষ্ট। ঐতিহাসিক সার্কিট হাউজ সংলগ্ন পার্কটিতে প্রতিনিয়তই অনেকেই সপরিবারে ঘুরতে আসেন। মনোরম দৃশ্যের এই পার্কে সম্প্রতি সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস ফাঁকি দিয়ে স্কুল-কলেজের ড্রেস পরা শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেড়ে গেছে। এই পার্কটি প্রেমিক যুগলদের এ অভয়ারণ্যে পরিণত হয়েছে। ফলে বিষয়টি শিক্ষক ও অভিভাবকদের দারুণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের অশ্লীলতার জন্য পার্কে সব বয়সীদের নির্মল বিনোদন পরিবেশ বিনষ্ট হচ্ছে। অবশেষে প্রশাসন ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের পার্কে উপস্থিতি বন্ধে চলছে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের নির্দেশে মহিলা পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে সকাল থেকে দুপুর নাগাদ উদ্যান ঘুরে ঘুরে তাদের সঙ্গে কথা বলেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

প্রথমে তাদের সতর্ক করে দেয়ার পাশাপাশি ডেটিংয়ের উদ্দেশ্যে উদ্যানে আর না আসতে বলা হচ্ছে। এরপরও আপত্তিকর অবস্থায় অবাধ বিচরণ বন্ধ না হলে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও জানিয়ে দিচ্ছেন তিনি। বিষয়টি অনুধাবন করেই প্রেমের নামে অশ্লীলতায় মেতে ওঠা তরুণ-তরুণীদের পার্কে প্রবেশ ঠেকাতে এবং আধুনিকতার নামে অনৈতিক কর্মকাণ্ড বন্ধের উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। পার্কে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে নিবিড় মনিটরিংও করছে পুলিশ। পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পার্কে আসা সাধারণ দর্শনার্থীরা। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, স্কুল-কলেজ পালিয়ে জয়নুল উদ্যানে ডেটিং করে তরুণ-তরুণীরা। আমরা তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি এখানে কোন অসামাজিক কার্যকলাপ চলবে না। এ কারণে প্রতিদিনই পার্কে পুলিশি টহল ও কড়া নজরদারি থাকবে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...