প্রকাশিত: ০৪/০৮/২০১৮ ৩:০৯ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
রাজধানীর ধানমন্ডির ঝিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করেছে পুলিশ। শনিবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে ধানমন্ডির ঝিগাতলায় অবস্থান নেয় কয়েকশ’ শিক্ষার্থী। এ সময় কিছু বহিরাগত তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।

প্রসঙ্গত, বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে গত ৭ দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। এ সময় তারা গাড়ি ও চালকের লাইসেন্স দেখছে এবং পেলে ছেড়ে দিচ্ছে। না থাকলে মামলা দেওয়ার জন্য নিকটস্থ ট্রাফিক পুলিশের কাছে সোপর্দ করছে।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...