ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৮/২০২২ ৩:০৩ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থাকবে না এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছে মর্মে গুজব ছড়ানো হচ্ছে। এ নিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে।

বুধবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে ম্যানেজিং কমিটি থাকবে না মর্মে প্রচারিত তথ্যটি সঠিক নয়। আগের মতোই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে ম্যানেজিং কমিটি।

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে এই সংক্রান্ত কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, পূর্বেও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার তাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer