প্রকাশিত: ১৪/১১/২০২০ ৭:৩১ এএম

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পালংখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক কর্মীসভা পালংখালীতে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ৪টায় ইউনিয়ন ছাত্রদলের সিঃসহ-সভাপতি রবিউল বশর ভূইয়ার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জিয়াউল করিম রিয়াদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোর্শেদুল হক ভূট্টো, সদস্য সচিব রিদুয়ানুর রহমান।

যুগ্ন-আহবায়ক মোর্শেদুল হক ভূট্টো বলেন, অতীতের মতো উখিয়া উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধ রয়েছে। আন্দোলন সংগ্রামে উখিয়ার রাজপথে যারা সক্রিয় ছিলো তাদের নিয়ে ছাত্রদল এগিয়ে যাবে।

সদস্য সচিব রিদুয়ানুর রহমান বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রদলের যে কোন ডাকে উখিয়া উপজেলা ছাত্রদলের ব্যানারে সকল কর্মসূচি সফলতার সাথে পালন করেছি৷ উপজেলা বিএনপি এবং শাহজাহান চৌধুরীর নেতৃত্বে উখিয়া উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধ ছিলো, ভবিষ্যতেও থাকবে। সব অপরাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা হবে।

তিনি পালংখালী ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান।

বক্তব্য রাখেন, পালংখালী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম এনাম, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, রেজাউল হাসান বাপ্পী, বর্তমান সহ-সভাপতি রফিকুল ইসলাম আইমন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল।

উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।

এসময় ছাত্রদলের তথ্য সংগ্রহ ফরম পূরণ করা হয়।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer