প্রকাশিত: ০৯/১০/২০২১ ৯:২১ এএম

মোঃ আরাফাত সানী, টেকনাফ:
টেকনাফের হ্নীলা জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের নিকট পাওয়া গেছে দেশীয় অস্ত্র।

আটককৃতরা হলেন- শালবাগান ক্যাম্পের সি/৬ ব্লকের মোঃ খলিলের ছেলে সৈয়দ নূর (২৮), মৃত বদি আলমের ছেলে বসর (প্রকাশ) হাজাঙ্গীর (২২), চাকমারকুল সি/১ ব্লকের মৃত নূর আহাম্মদের ছেলে আবু বকর ছিদ্দিক (৩২), ব্লক-জি/১ মোঃ জকরিয়ার ছেলে মোঃ সাকের (২৭) ও জি/১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে আবু তালেব (৩০)।

শুক্রবার (৮ অক্টোবর) ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) মোঃ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসপি তারিক জানান, ক্যাম্পে এপিবিএনের টহল টিম সদা তৎপর। অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer