ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৬/২০২৪ ১০:১০ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।

বুধবার (১২ জুন ) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম শপথবাক্য পাঠ করান। এ ছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ শেষে বিভিন্ন উপজেলার নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় কমিশনার জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

পরে সার্কিট হাউজের বাইরে নেতাকর্মী ও সমর্থকদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

উল্লেখ্য, গত ২৯ মে উপজেলা পরিষদের নির্বাচনে ৩য় ধাপে উখিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

টিউবওয়েল নাকি ফটোসেশন? কুতুপালংয়ে ‘হেফজু সিন্ডিকেট’ ঘিরে চাঞ্চল্য

কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা আব্দুল ওয়াহাবের বড় ছেলে হেফজু রহমান ও দেলোয়ার-এর বিরুদ্ধে ...

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...
Single Page Footer