উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/১১/২০২৬ ২:১৪ পিএম , আপডেট: ১৩/১১/২০২৬ ২:১৫ পিএম

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিসের আওতাধীন উখিয়া ও টেকনাফ উপজেলাসহ কয়েকটি এলাকায় আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩ কেভি মেইন লাইনের আশপাশে অবস্থিত গাছের ডালপালা কর্তন এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

বিদ্যুৎ বন্ধের আওতাভুক্ত এলাকাগুলো হলো, সম্পূর্ণ উখিয়া উপজেলা, সম্পূর্ণ টেকনাফ উপজেলা, খুনিয়াপালং ইউনিয়ন, রামু ক্যান্টনমেন্ট এলাকা এবং মেরিন ড্রাইভসংলগ্ন বিভিন্ন এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। একইভাবে কাজের প্রয়োজনে নির্ধারিত সময়ের পরও বিদ্যুৎ বন্ধ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উখিয়া জোনাল অফিস।

পাঠকের মতামত

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...

টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ...

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...