ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৮/২০২৩ ৯:৩১ এএম

ব্যবসা ওষুধের, তবে ডাবের ‘রমরমা বাণিজ্য’ দেখে পাশাপাশি নেমেছিলেন ডাবের ব্যবসায়। দোকানের সামনে সাজিয়েও রাখা হয়েছে ডাব। বিপত্তিটা ঘটেছে ভোক্তা অধিকারের অভিযানে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাইচা মেডিকেল হল নামে ওই ফার্মেসির পেছনে স্তূপে স্তূপে ‘লুকানো’ ছিল ডাব। ক্রেতাদের সংকট দেখিয়ে সেখান থেকে বের করে দেড়শ টাকা করে প্রতি পিস ডাব বিক্রি করা হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধও।

মঙ্গলবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই অনিয়ম ধরা পড়ে। অভিযানে ওই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দেখে অনেক ডাব ব্যবসায়ী পালিয়ে যান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

তিনি বলেন, অভিযানের সময় অনেক ভ্রাম্যমাণ ব্যবসায়ী ডাব ও ভ্যান রেখে পালিয়ে যান। পাশাপাশি ফার্মেসিগুলোতে ডাব বিক্রির কথা নয়। অথচ তারা ওষুধ ছেড়ে ডাব ব্যবসায় নেমেছেন। তার উপর একটি ফার্মেসিতে টেবিলের উপর কয়েকটি ডাব দেখে আমাদের সন্দেহ হয়। তখন ফার্মেসির পেছনে আমরা বিপুল পরিমাণে মজুদ করা ডাব দেখতে পাই। তাই দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...