প্রকাশিত: ২৬/০৮/২০১৬ ১০:৩৬ পিএম

জামালপুর প্রতিনিধি: দুই সাংবাদিক ও যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জামালপুরের বকশীগঞ্জ থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন- বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট কমের জামালপুর প্রতিনিধি ও সাপ্তাহিক বকশীগঞ্জের সম্পাদক গোলাম রব্বানী নাদিম, স্থানীয় উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মতিন রহমান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাফী লিপন।

পুলিশ জানিয়েছে, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম ফেসবুকে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে সমাবেশ ও পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের আহ্বান জানান। একই ধরনের স্ট্যাটাস দেন সাংবাদিক মতিন রহমান। আর এই স্ট্যাটাস শেয়ার করেন বকশীগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাফী লিপন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। শুক্রবার বিকেলে তিনজনকে আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...