প্রকাশিত: ১৩/০৬/২০১৭ ৩:০২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৫ পিএম
Single Page Top

বার্তা পরিবেশক:
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৮ (ইউনিফিল) এ যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহনীর ১৩৫ সদস্যের প্রথম গ্রুপ সোমবার (১২-০৬-২০১৭) রাতে চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। উক্ত নৌ সদস্যগণ লেবাননে মোতায়েনকৃত নৌবাহিনী জাহাজ ‘আলী হায়দার’’ ও ‘নির্মূল’এ যোগদান করবেন। চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে বানৌজা ঈসা খান এর অধিনায়ক কমডোর এম মুসা লেবাননগামী নৌসদস্যদের বিদায় জানান। এসময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও লেবাননগামী নৌসদস্যদের পরিবারবর্গের সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া আগামী ২২ জুন ১৩৫ জন নৌ সদস্যের দ্বিতীয় গ্রুপটি লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবে। অপরদিকে লেবাননে অবস্থানকারী ব্যানকন-৭ (ইউনিফিল) এর নৌ সদস্যগণ দুটি গ্রুপে আগামী ১৩ ও ২৩ জুন ২০১৭ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা যায়।

বাংলাদেশ ত্যাগকালে বানৌজা ঈসা খান এর অধিনায়ক কমডোর এম মুসা লেবাননগামী নৌসদস্যদের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নৌবাহিনী তথা দেশের ভাবমূর্তি সমুন্নত ও উজ্জ্বল রাখতে সকল নৌ সদস্যদের একযোগে কাজ করার আহবান জানান।

উল্লে¬খ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় গত ২০১০ সালে প্রথমবারের মত নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ সরাসরি লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ শুরু করে। যুদ্ধ জাহাজ দুটি ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে ইউনিফিলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। জাহাজ দুটি লেবাননের ভূ-খন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে দক্ষতার সাথে কাজ করে চলেছে। পাশাপাশি লেবানীজ জলসীমায় উক্ত জাহাজ দুটি মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর গোয়েন্দা নজরদারী, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবানীজ নৌসদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছে। বিগত ৭ বৎসর ধরে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এই অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধির পাশাপাশি দেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer