প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৩:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১২ পিএম

জসিম মাহমুদ,টেকনাফ::
নাফনদী থেকে ভেসে আসা শাহ পরীর দ্বীপ জেটি ঘাট থেকে ১ জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার সকাল ১০ টার সময় জোয়ারের পানিতে ভেসে আসে জেলের লাশ । সে জাদিমুরা এলাকার নুর মোহাম্মদের ছেলে নুর আলম (৩৫) । নাফনদীর জাদিমুরা বরাবর মাছ শিকারে গিয়ে নিখোঁজ হওয়া জেলে নুর আলম (৩৫)এর লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ । ২৬ জুলাই বেলা ১১ টার দিকে থানার এসআই মাহির উদ্দিন খাঁন নেতৃত্বে একদল পুলিশ শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে।
গত ২৪জুলাই সকালে উপজেলার হ্নীলা দক্ষিণ জাদিমোরা¯’ নাফনদীতে মোস্তাক আহমদের পুত্র নোম্মাল হাকিম (৩০) ও উদ্ধার হওয়া জেলে মৃত হাবিব উল্লাহর মেয়ে জামাই নুর আলম (৩৫) ভাসা জাল নিয়ে ইলিশ মাছ শিকারে যায়। মাছ শিকাররত অব¯’ায় প্রবল বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় কবলে পড়ে জইল্যারদ্বীপ সংলগ্ন নাফনদীতে নৌকাটি ডুবে যায়। ঐ সময় জইল্যারদ্বীপে গিয়ে বিহিঙ্গী জালের ভেতর হতে লোকমাল হাকিমকে ডুবে যাওয়া নৌকা থেকে উদ্ধার করে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খাঁন জানান, উদ্ধার হওয়া জেলের পরিচয় লাশটি তাদের পরিবারের সনাক্ত করেছে এবং পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer