প্রকাশিত: ০৫/০৬/২০১৭ ৭:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০২ পিএম

নিউজ ডেস্ক::
ধর্ষণ চেষ্টাকালে দিনাজপুরের বীরগঞ্জে মোঃ এরশাদ আলী (২৮) নামে লম্পট ভাতিজার পুরুষাঙ্গগ কেটে দিয়েছে তার আপন চাচী।

মোঃ এরশাদ আলী বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গড়ফতু গ্রামের মোঃ শুকুর আলী ছেলে।

শনিবার গভীর রাতে বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়া গড়ফতু গ্রামে এ ঘটনা ঘটে।

এরশাদ আলীর চাচী সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে ভাতিজা এরশাদ আলী বিভিন্ন ভাবে উত্যক্ত করে আসছিল। বিষয়টি পরিবারের সকলকে এবং এরশাদের স্ত্রী, মা ও বাবাকে জানাই। কিন্তু কোন প্রতিকার না পেয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করি। এতে কোন প্রতিকার পাইনি। গত শনিবার গভীর রাতে ঘরের দরজা রশি কেটে আমার শয়ন কক্ষে প্রবেশ করে এবং আমাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় আমি ঘরে রক্ষিত চাকু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেই। ঘটনার পর রবিবার সকালে আমি নিজেই গিয়ে শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিনকে বিষয়টি অবহিত করি।

তবে অভিযুক্ত এরশাদ আলীকে চিকিৎসার জন্য শনিবার রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসাপাতেল নিয়ে যাওয়ায় পরিবারে লোকজন তার সাথে থাকার কারণে এ ব্যাপারে তাদের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।

শতগ্রাম ইউপি চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন জানান, দুই সন্তানের জনক লম্পট এরশাদ আলীর লালসার স্বীকার তার আপন চাচী। এর আগে এরশাদ আলীর বিরুদ্ধে অনেকবার বিচার শালিস করা হলেও তার সুমতি হয়নি। ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। পুলিশ এ ব্যাপারে খোঁজ খবর রাখছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer