প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৪/০৫/২০২৬ ৪:৩৫ পিএম

কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা, অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।

বুধবার (১৪ মে) র‌্যাব-১৫ এর পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ১৩ মে রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প জানতে পারে, একদল মাদক কারবারি লবণের ট্রাকে করে ইয়াবার বড় একটি চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। পরে রাত ১১টা ৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালিয়ে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাক ও ১০০ মণ লবণ জব্দ করা হয়। পাশাপাশি দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী এলাকার আহম্মদ ছফার ছেলে মো. এমরানুল ইসলাম (২০) এবং টেকনাফের সাবরাং এলাকার রহমত উল্লাহর ছেলে নুর মোহাম্মদ (৪২)।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত ১টা ৫ মিনিটের দিকে ঈদগাঁও থানাধীন আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্প। এ সময় স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ঈদগাঁও থানার কালীরছড়া এলাকার মৃত আব্দুল নবীর ছেলে মো. এনামুল হক ওরফে এনাম (২৩) এবং নুর আহম্মদের ছেলে মো. নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)।

র‌্যাব-১৫ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া নিরাপদ ও মাদকমুক্ত কক্সবাজার গড়তে র‌্যাবের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...