প্রকাশিত: ০৮/০৭/২০২১ ৯:৪৫ এএম

গাজীপুরের টঙ্গীর কাজীপাড়া এলাকায় লকডাউনে বিধিনিষেধ অমান্য করে বিয়ের আয়োজন করায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বুধবার দুপুরে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকার শহীদুল ইসলামের ভাড়া বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন করেন ফাহিম। ওই বিয়ের অনুষ্ঠানে এলাকার প্রায় ৫০০ মানুষকে দাওয়াত করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাড়ির মালিক শহিদুল ইসলামকে দশ হাজার ও মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরে বিয়ের অনুষ্ঠানের সকল খাবার টঙ্গীর এরশাদ নগর এলাকার একটি এতিমখানায় শিশুদের মাঝে বিতরণের নির্দেশ দেওয়া হয়

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer