প্রকাশিত: ২৬/০৬/২০২০ ৮:১৭ এএম

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের লে. কর্নেল সারওয়ার বিন কাশেমকে গোয়েন্দা শাখার প্রধান করে অফিস আদেশ জারি করেছে বাহিনীটির মহাপরিচালক।
এর আগে তিনি র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন।

এলিট ফোর্সটির মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে গোয়েন্দা শাখার প্রধান হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব প্রদান করেন।

মেধাবী, সৎ এবং কর্মঠ অফিসার হিসেবে পরিচিতি সারওয়ার ২০১৭ সালের ১ জানুয়ারি র‌্যাব-১ এর অধিনায়কের দায়িত্ব পান। কঠোর হাতে সন্ত্রাস দমনের পাশাপাশি মানবিক কর্মকর্তা হিসেবেও বেশ সুনাম রয়েছে এই গোয়েন্দা প্রধানের। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক পিপিএম (সেবা)।

অন্যদিকে একই আদেশে বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্তমান র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ।

আর র‌্যাব-২ এর অধিনায়কের দায়িত্বে আসছেন লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার। বর্তমানে তিনি র‌্যাব-১১ এর অধিনায়কের দায়িত্বে আছেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer