প্রকাশিত: ০৯/০৬/২০১৯ ৯:২৮ এএম

নিউজ ডেস্ক::
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, অস্ত্র এবং গুলি উদ্ধার করেছে র‌্যাব।শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ চট্টগ্রামের উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান: শনিবার দিবাগত রাতে ফতেহপুর রেলগেট এলাকায় মাদক বিক্রেতাদের সঙ্গে র‌্যাব-৭ এর পাল্টাপাল্টি গুলি বিনিময় শুরু হয়। এসময় গুলিতে দুই মাদক বিক্রেতা নিহত হয়।

‘এর মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে তার শার্টের পকেটে রাখা একটি কাগজে। সে কুমিল্লার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।’

তিনি বলেন: ঘটনাস্থলে একটি হটপট পাওয়া যায়, যার ভেতরে ১০ হাজার পিস ইয়াবা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১৭ রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়।

আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. আবু তাহের জানান: নিহত দুজনের মরদেহ হসপাতালের মর্গে রাখা হয়েছে।

পাঠকের মতামত

অচল কক্সবাজার সৈকতের একমাত্র অ্যাম্বুলেন্স, ঝুঁকিতে পর্যটকদের জরুরি সেবা

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে প্রতিদিন ভিড় করেন হাজারো পর্যটক। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষের ...

কক্সবাজারে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ফরিদ গ্রেফতার

কক্সবাজারের দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের সময় নিরাপত্তাজনিত অবহেলায় পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় ...
Single Page Footer