প্রকাশিত: ২৭/০৭/২০২০ ৯:৩৩ এএম

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে এ ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি র‌্যাব। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, নগরীর ন্যাশনাল পার্ক এলাকায় একদল সন্ত্রাসী ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাতে র‌্যাব ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে দুই সন্ত্রাসীর মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, র‌্যাব-সন্ত্রাসী গোলাগুলিতে এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একটি সন্ত্রাসী ও ডাকাত দল বেশ কিছুদিন ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer