প্রকাশিত: ২০/০৩/২০২২ ৩:১০ পিএম , আপডেট: ২০/০৩/২০২২ ৩:১১ পিএম

যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডারসেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, র‌্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি জটিল। র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এখনই উঠছে না। আরো আলোচনা চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে অগ্রগতির নথি দেওয়া হয়েছে। তিন মাসের অগ্রগতি সন্তোষজনক বলছে যুক্তরাষ্ট্র।

আজ রবিবার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অষ্টম অংশীদারি সংলাপ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বৈঠকে অস্ত্র বিক্রির পথ সুগম করতে ‘জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিসোমিয়া)’-এর খসড়া বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।
ভিক্টোরিয়া নুল্যান্ড জানান, ইন্দো প্যাসিফিকের অর্থনৈতিক ও নিরাপত্তা উদ্যোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে পাশে চায়।

এর আগে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, গণতান্ত্রিক চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, শ্রম অধিকার এবং ধর্মীয় সম্প্রীতির মতো বিষয়েও আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় ও ব্লু ইকোনমিতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আমরা গভীর আলোচনা করেছি

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...