প্রকাশিত: ১০/০৫/২০১৯ ৭:২২ পিএম

ডেস্ক নিউজ:
রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে পাঠাতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। তিনি বলেন, ‘রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি। বিশ্বে অনেক সমস্যার মধ্যে রোহিঙ্গা সংকট অন্যতম।’ দুই দিনের বরিশাল সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১০ মে) দুপুরে বরিশালের একটি অভিজাত হোটেলের লবিতে আয়োজিত সংক্ষিপ্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিকসন বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আলোচনা হয়েছে। এখন রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ব্রিটিশ হাইকমিশনার এ সময় গণতন্ত্রের পথে চলার ক্ষেত্রে বিরোধী দল-মতকে আরও সুযোগ দেওয়ার কথা বলেন। পাশাপাশি গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীনতা দেওয়ার কথা বলেন তিনি।

এর আগে, সকালে ব্রিটিশ হাইকমিশনার ও তার সঙ্গীরা স্পিডবোটযোগে কীর্তনখোলা নদী ঘুরে দেখেন। বরিশালের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতার কথা জানান তিনি। পরে তিনি বরিশাল বিভাগীয় জাদুঘর ও ব্রিটিশ আমলে নির্মিত অক্সফোর্ড মিশন ঘুরে দেখেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকালে সফরসঙ্গীদের নিয়ে বরিশাল আসেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। ওইদিন বিকালে তিনি ব্রিটেনের রানী এলিজাবেথের পাঠানো একটি ক্রেস্ট বরিশালের অক্সফোর্ড মিশনে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি (দ্বৈত) নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হোল্টকে পৌঁছে দেন।

ব্রিটিশ হাইকমিশনারের সফরসঙ্গী মি. জাভেদ জানান, শুক্রবার বিকালে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...