ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৬/২০২৩ ৩:১৮ পিএম

শুধু বাংলাদেশ নয়, গোটা অঞ্চলের শান্তি-স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা সমস্যার সমাধান প্রয়োজন বলে মনে করেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। এজন্য গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিকের নিজ দেশ মিয়ানমারে টেকসই পুনর্বাসন দরকার বলে মনে করেন তিনি।

শনিবার (৩ জুন) সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে কসমস ফাউন্ডেশনের আয়োজনে ‘জাপান-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক লেকচার সিরিজ আলোচনায় রাষ্ট্রদূত এসব কথা বলেন।

জাপানি রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গারা শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য বড় সমস্যা। এজন্য রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি সম্পর্কে জানতে চাইলে জাপানের রাষ্ট্রদূত এ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আইওয়ামা কিমিনোরি জানান, দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় জাপানে বাংলাদেশের শিক্ষার্থী কম। এ সংখ্যা বাড়াতে প্রয়োজনে ইমিগ্রেশন পলিসি পরিবর্তন করবে জাপান। যারা জাপানে পড়তে ইচ্ছুক তাদের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকার সঙ্গে টোকিওর সম্পর্ক গত ১০ বছরে আরও বেড়েছে জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা প্রযুক্তি আদান প্রদানে শুধু সরঞ্জাম নয়, এক্ষেত্রে দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে দুই দেশ। এ সহযোগিতা ভবিষ্যতেও বজায় থাকবে।

অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজের ওপর জাপান গুরুত্ব দেয় বলেও জানান রাষ্ট্রদূত।

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...