প্রকাশিত: ১২/০৬/২০১৯ ৩:৩৮ পিএম

সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ইদানীং রোহিঙ্গারা কিছুটা সন্ত্রাসী কর্মকাণ্ড জড়িয়ে পড়েছে। এটা আমরা অনেক দিন ধরেই আঁচ করেছিলাম, এই বিরাট সংখ্যক লোক যদি পড়ে থাকে, তাহলে তাদের সন্ত্রাসী তৎপরতা বাড়ার আশঙ্কা আছে। এ জন্য মিয়ানমারকে আবার জোর দিয়ে বলব, তোমরা তোমাদের কথা রাখো। তোমাদের লোকগুলোকে অতি দ্রুত নিয়ে যাও।

আজ বুধবার (১২ জুন) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় অবস্থানরত কূটনৈতিকদেরকে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

মন্ত্রী বলেন, আর তাদের (মিয়ানমারের) বন্ধুপ্রতিম দেশ যারা, তাদেরও আমরা সম্প্রতি বলছি প্রতিনিয়ত এবং বলে যাব। তাদের আমরা জোর করে বলব, তোমরাই আমাদের উপদেশ দিয়েছ দ্বিপক্ষীয় আলোচনা করে ফেরত দেওয়ার। আগে আমরা দ্বিপক্ষীয় আলোচনা করে ফেরত দিয়েছি। তোমাদের বন্ধুকে বলো, ওদেরকে নিয়ে যেতে। আমাদের কষ্ট হয়ে যাচ্ছে এই বিশাল সংখ্যক লোকদের দেখা ও তাদের নিয়ন্ত্রণ করা। তাই তাদের ফেরত নিতে বল তোমরা। কারণ, যদি না নিয়ে যায় (রোহিঙ্গাদের মধ্যে) সন্ত্রাসী তৎপরতা বাড়তে পারে, তখন তোমরা যে ওখানে বিনিয়োগ করেছ বা করবে বলে আশা করেছ, সবকিছু ভেস্তে যাবে। যদি অনিশ্চয়তা থাকে, তাহলে সেখানে উন্নয়ন সহজে হয় না।

ড. মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার কোন কথাই রাখেনি, বরং বহু টালবাহানা করছে। এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে বিশ্বজুড়ে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যর সৃষ্টি মিয়ামনার সেনাবাহিনী কর্তৃক, ভুল যা করছে তারা (মিয়মানমার) অথচ দোষ চাপাচ্ছে বাংলাদেশের উপর। সমস্যা সৃষ্টি তাদের, শুধুই ভুক্তভোগী বাংলাদেশ। এখন মিয়ানমার বলছে বাংলাদেশের সদ্বিচ্ছার জন্য রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে পাচ্ছে না। এটা সম্পূর্ণ বানোয়াট কথা এবং সত্যের অপলাপ করছে মিয়ানমার। তারা উদ্দেশ্য মহৎ নয় বলেই অন্যের উপর দোষ চাপাচ্ছে। আমরা কোন অংশ না হয়েও রোহিঙ্গা ইস্যুতে এখন ভিকটিম হয়ে গেছি।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer