প্রকাশিত: ২৩/০৪/২০২২ ৮:৪৭ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বিশ্বের কাছে আবেদন জানাই, রোহিঙ্গাদের স্বদেশে ফিরে যেতে দিন। তাদের মর্যাদা ও সম্মান রক্ষার অনুমতি দিন।

শনিবার কূটনৈতিক ও রাজনৈতিক নেতাদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, বাংলাদেশ জাতি হিসেবে সবার সঙ্গে বন্ধুত্ব চায়, কারো সঙ্গে শত্রুতা চায় না। মিয়ানমার থেকে পালিয়ে আসা ১১ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিককে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, আমরা কখনই কোনো নেতিবাচক রাজনীতি করিনি, এখনো করছি না। বর্তমানে আমরা দেশের প্রধান বিরোধীদল। আমরা সব সময়ই দেশ ও জাতির স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছি।

জাপা চেয়ারম্যান বলেন, বর্তমানে বিশ্বে গণতন্ত্র ছাড়া ভালো শাসন ব্যবস্থা আর কোথাও নেই। আমরা চাই গণতন্ত্রের সৌন্দর্য যেন দেশের প্রত্যেক নাগরিক উপভোগ করতে পারেন। সেই লক্ষ্যেই আমরা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি।

আয়োজনে অংশ নেন আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস, জার্মান রাষ্ট্রদূত আখিম টোসার, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরমি ব্রুয়ার, যুক্তরাজ্যের ডিফেন্স এটাসে লে. কনেল হিলটন, ভারতের ডিফেন্স এটাসে আতুল আম্বোহোত্রী, আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবী, নেপালের চাজ দ্য অ্যাফেয়ার্স কুমার রায়, পাকিস্তান ডেপুটি হাইকমিশনার কামার খোতকার, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও কানাডার প্রতিনিধিসহ বেশ কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি অংশ নেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খান অংশ নেন।

জাতীয় পাটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer