প্রকাশিত: ১৩/০৯/২০১৯ ৬:১২ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে কক্সবাজারে এসে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা যেন বাংলাদেশের মোবাইল ব্যবহার করতে না পারে এ ব্যাপারে কড়া নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু সেই নির্দেশনা বাস্তবায়নে জটিলতা আছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। ২০০০ সালের এসএসসি পরীক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মিয়ানমারে নির্যাতন থেকে বাঁচতে ২০১৭ সালের আগস্ট মাসে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল শুরু হয়। কয়েক মাসের মধ্যে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময় এদেশে এসে আশ্রয় নিয়েছে আরও কয়েক লাখ রোহিঙ্গা। সবমিলিয়ে ১০ লাখের বেশি রোহিঙ্গা এখন বাংলাদেশে রয়েছে। তাদের নিজ দেশে ফেরাতে সরকার চেষ্টা অব্যাহত রেখেছে। দুই দফায় প্রত্যাবাসনের তারিখ হলেও তা সফল হয়নি।

এর মধ্যেই আশ্রিত রোহিঙ্গারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। অপরাধে তারা বাংলাদেশের মোবাইল ব্যবহার করছে বলে অভিযোগ ওঠেছে। এর পরিপ্রেক্ষিতে সরকার রোহিঙ্গাদের মোবাইলফোন ব্যবহার বন্ধে নড়েচড়ে বসে।

গত ১ সেপ্টেম্বর রোহিঙ্গা জনগোষ্ঠীকে মোবাইল সুবিধা না দেওয়ার বিষয়টি আগামী সাত দিনের মধ্যে নিশ্চিত করে টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে জানাতে নির্দেশ দিয়েছে সংস্থাটি। চিঠিতে রোহিঙ্গা ক্যাম্পে সিম বিক্রি বন্ধ করা, সিম ব্যবহার বন্ধ তথা মোবাইল সুবিধাদি না দেওয়া সংক্রান্ত সব ব্যবস্থা নিশ্চিতের কথা বলা হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের হাতে হাতে মোবাইল ফোন এই বিষয়ে আমাদের কাছে তথ্য আসছে; আমরা ব্যবস্থাও নিচ্ছি। তবে এখানে একটু জটিলতা আছে।’

মন্ত্রী বলেন, ‘টেকনাফ এবং উখিয়ায় আমাদের দেশের নাগরিকরা আছেন। সেখানে মোবাইল নেটওয়ার্ক যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তাদেরটা বন্ধ হয়ে যাবে। তাই ক্যাম্পগুলোতে ঘোষণা দেওয়া হচ্ছে, কেউ যাতে মোবাইল ব্যবহার না করে। তারপরও যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

‘রোহিঙ্গারা যে উৎস থেকে মোবাইল এবং সিম পেয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে আমরা এখন কাজ করছি। এরই মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই উৎসের সঙ্গে কারা সম্পৃক্ত তাদের বের করার কাজ চলছে।’

রোহিঙ্গারা এই দেশে এসে পাসপোর্ট পাচ্ছে এটা কীভাবে হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা ভুয়া তথ্য নিয়ে পাসপোর্টের জন্য যাচ্ছে তাদেরকে আমরা চিহ্নিত করা শুরু করেছি। এমনকি চিহিৃতদের পাসপোর্ট দেওয়া বন্ধ রেখেছি। ভুয়া নাম ও ভুয়া জন্ম নিবন্ধন নিয়ে যারা পাসপোর্ট করতে চেষ্টা করছেন তাদের চিহ্নিত করে মামলা এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে।’

রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের না হন সে জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্টমন্ত্রী। বলেন, ‘রোহিঙ্গাদের যারা বাংলাদেশে ক্যাম্পে আশ্রয় নিয়েছে তারা যেন সেখান থেকে না বের হন। যারা বের হবেন তাদের বিরুদ্ধে আমরা অন্য ব্যবস্থা নিতে যাচ্ছি।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer