প্রকাশিত: ১৬/১১/২০২০ ৯:১৯ এএম
রোহিঙ্গা

রোহিঙ্গা
গণহত্যা ও নির্যাতনের মুখে কক্সবাজারে এসে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার অংশ হিসেবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাকে (ইউএনএইচসিআর) দেড় মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া।

রবিবার ঢাকার দক্ষিণ কোরিয়ার দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় জানানো হয়, ২০১৭ সালে থেকে সংকট শুরুর পর রোহিঙ্গাদের জন্য কোরিয়া সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরকে ৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

দক্ষিণ কোরিয়ান দূতাবাস জানায়, রোহিঙ্গাদের জন্য চলতি বছর ১০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে দেশটি। যার মধ্যে যৌথ সাড়াদান কর্মসূচির আওতায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলার অন্তর্ভুক্ত।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য কোরিয়া ১৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বলেও জানায় দূতাবাস।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer