ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৫/২০২৩ ৯:৩৭ এএম
ফাইল ছবি

ব্রিটিশ হাইক‌মিশন জানায়, যুক্তরাজ্যের নতুন এ সহায়তা স্বাস্থ্যসেবা, আশ্রয় এবং রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়ের সুরক্ষায় ব্যবহার করা হ‌বে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ অর্থায়নের বাস্তবায়ন কর‌বে।

বাংলা‌দে‌শে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়‌দের জন্য আরও ২ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দি‌য়ে‌ছে যুক্তরাজ্য।

ঢাকার যুক্তরাজ্যের হাইক‌মিশন রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়।

ব্রিটিশ হাইক‌মিশন জানায়, যুক্তরাজ্যের নতুন এ সহায়তা স্বাস্থ্যসেবা, আশ্রয় এবং রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়ের সুরক্ষায় ব্যবহার করা হ‌বে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ অর্থায়নের বাস্তবায়ন কর‌বে।

বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল ঘূর্ণিঝড় মোখার পর কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শে‌ষে অতিরিক্ত এ অর্থায়নের ঘোষণা দেন।

ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল বলেন, ‘যুক্তরাজ্য রোহিঙ্গা এবং স্বাগতিক সম্প্রদায়ের পা‌শে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাজ‌্য ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে পুনরুদ্ধার করতে চায়। আমি ২. ৩ মিলিয়ন পাউন্ডের নতুন এ অর্থায়ন ঘোষণা করতে পেরে গর্বিত। যুক্তরাজ্য এ সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদান করছে।’

আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসয়েভ বলেন, এ সহায়তা এমন একটি সংকটময় সময়ে এসেছে যখন রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের সাম্প্রতিক দুর্যোগের কারণে মানবিক সহায়তা প্রয়োজন। বিশেষ করে তারা অগ্নিকাণ্ড এবং ঘূর্ণিঝড় মোখার পরে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি।

২০১৭ সাল থে‌কে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩৫২ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তা প্রদান করেছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...