প্রকাশিত: ১৬/১১/২০২১ ১১:৪৬ এএম

মুহাম্মদ হানিফ আজাদ, উখিয়া ::
উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার আরও এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার পরিদর্শক গাজী সালাহ উদ্দিন জানান, রোববার সন্ধ্যায় কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম মো: হেলাল উদ্দিনের আদালতে আসামি হামিদ হোসাইন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হামিদ হোসাইন (৩৫) উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের জি-১২ ব্লকের শহর মুল্লকের ছেলে। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে শনিবার সন্ধ্যায় ওই এলাকা থেকে হামিদ হোসাইনকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলা তদন্তকারী কর্মকর্তা উখিয়া থানার উপ-পরিদর্শক গাজী সালাহ উদ্দিন। জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে আইন-শৃংখলা বাহিনীর অভিযানে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা ঘটনার জড়িত সন্দেহে ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আর গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াছ ও আজিজুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার ১-ইস্ট লম্বশিয়া ক্যাম্পে নিজ সংগঠনের কার্যালয়ে ৪৯ বছর বয়সী রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি চলিয়ে হত্যা করে একদল অস্ত্রধারী। তিনি ছিলেন, ‘আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস’ নামের রোহিঙ্গাদের একটি সংগঠনের চেয়ারম্যান। মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার স্কুলশিক্ষক মুহিবুল্লাহ পশ্চিমা সংবাদ মাধ্যমে ‘রোহিঙ্গাদের কন্ঠস্বর’ হিসাবে পরিচিত ছিলেন। রোহিঙ্গাদের আরেকটি সংগঠন ‘আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)’ মুহিবুল্লাহকে হত্যা করেছে বলে সন্দেহ তার পরিবার ও স্বজনেদের।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer