প্রকাশিত: ০৬/০৯/২০১৯ ৮:৫৮ পিএম

রোহিঙ্গাদের মধ্যে কিছু স্বাধীনতাবিরোধী অনুপ্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন; তাদের খাবার ও চিকিৎসাসহ সব ধরনের ব্যবস্থা করেছেন। এখন রোহিঙ্গাদের মধ্যে কিছু স্বাধীনতাবিরোধী অনুপ্রবেশ করেছে; যারা রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা ব্যর্থ হবে। এ ব্যাপারে স্পষ্ট বলতে চাই, যেসব এনজিও উসকানি দিয়েছে, তাদের ইতোমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে; তাদের কোনোভাবেই বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে পাবনার সুজানগর উপজেলার বিরাহিমপুরে নব-নির্মিত মরহুম খোরশেদ আলম স্মৃতি জামে মসজিদ উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপির হুমকিতে আমরা কেউ ভীত নই। বিএনপি সবসময় রাজনীতিতে ভুল করে আসছে, আবারও ভুল করতে যাচ্ছে। তারা বলেছিল, নির্বাচন বয়কট করবে। কিন্তু পরে তা না করে নির্বাচনে অংশ নিয়েছিল। পার্লামেন্টে আসবে না বলেছিল তারা, পার্লামেন্টেও এসেছে।’

সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন হয়েছে, গোটা দেশে উন্নয়নের কাজ চলছে। এগুলো সত্য। রোহিঙ্গা সমস্যা ছাড়া এখন দেশে কোনও সমস্যা নেই। রোহিঙ্গাদেরও আমরা শান্তিপূর্ণভাবে মিয়ানমারে ফেরত পাঠাবো আন্তর্জাতিক চাপের মধ্যদিয়ে।’

তিনি বলেন, ‘বিএনপিকে অনুরোধ করবো, ফাঁকা আওয়াজ না দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সরকারকে সহযোগিতা করার জন্য, আমাদের সব উন্নয়নে সহযোগিতা করার জন্য। আমাদের ভুল-ত্রুটি হলে পার্লামেন্টের ভেতরে বা বাইরে আলোচনা-সমালোচনা মাধ্যমে সমঝোতা করুক বিএনপি।’

এসময় অন্যের মধ্যে ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক এমপি মোহাম্মদ তানভীর, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক কবীর মাহমুদসহ অনেকে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...