প্রকাশিত: ০৩/০৮/২০২১ ৬:০৮ পিএম

রোহিঙ্গাদের নিয়ে কোনো ধরনের সুপরিশ করা হয়নি বলে দাবি করেছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (৩ আগস্ট) বিশ্বব্যাংক তাদের ওয়েবসাইটে এই দাবি জানায়।

বিশ্বব্যাংকের দাবি, রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশকে কোনো ধরনের সুপারিশ করা হয়নি। তাদের সহায়তার জন্য কাজ করছে বিশ্বব্যাংক।

তবে রোহিঙ্গাদের নিয়ে তারা যে পর্যবেক্ষণ দিয়েছে, সেটা জাতিসংঘের শরণার্থী সংস্থার-ইউএনএইচসিআরের তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে।
বিশ্বব্যাংকের বিবৃতিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত বাংলাদেশকে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

একই সঙ্গে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর রোহিঙ্গাদের প্রভাব কমাতেও সহায়তা করছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের জন্য ৫৯০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে বিশ্বব্যাংক।
এই অর্থের পুরোটাই অনুদান, কোনো ধরনের ঋণ নয়।
উল্লেখ্য, সোমবার (২ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছিলেন, রোহিঙ্গাদের নিয়ে বিশ্বব্যাংকের সুপারিশ প্রত্যাখ্যান করেছি আমরা। তাদের সুপারিশ রিভিউ করার জন্য আমরা বলেছি।
তিনি বলেন, বিশ্বব্যাংক ১৬টি দেশের শরণার্থীদের নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনে বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে সুপারিশ করেছে যে, তাদের জন্মনিবন্ধন, চাকরির সুযোগ, জমি কেনা, নির্বাচন করার অধিকার মানে অনেকটা বাংলাদেশের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা দিতে হবে। তাহলে রোহিঙ্গাদের জন্য তারা বড় একটা ফান্ড দেবে। আমরা তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। রোহিঙ্গাদের আমরা নিজ দেশে ফেরাতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। তাই বিশ্বব্যাংকের সুপারিশ আমরা রিভিউ করতে বলেছি।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer