প্রকাশিত: ২৯/০৬/২০১৮ ১১:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৩ এএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আটচল্লিশ কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা, পানি, পয়ঃনিস্কাশন ও সামাজিক সুরক্ষা চাহিদা মেটাতে এ সহায়তা দেয়া হবে। খবর রয়টার্স।
বৃহস্পতিবার বিশ্বব্যাংক জানায়, অপরিশোধযোগ্য অনুদানের মধ্যে পাঁচ কোটি ডলার ব্যয় হবে স্বাস্থ্যখাতে। রোহিঙ্গাদের মাতৃত্বকালীন, নবজাতক-শিশু কিশোরদের স্বাস্থ্য সেবা, প্রজননজনিত স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবার পরিকল্পনায় দেয়া হবে এ সহায়তা।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, রোহিঙ্গাদের দুর্দশা দেখে তাদের নিরাপদ, স্বেচ্ছা ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন পর্যন্ত তাদের সহায়তায় এ উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে রোহিঙ্গা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাদেশে আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আগামীকাল শনিবার বিকেলে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ও রাতে জাতিসংঘ মহাসচিব ঢাকায় পৌঁছবেন। রোববার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাসহ ঢাকায় নানা কর্মসূচিতে যোগ দেবেন। পরদিন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকায় ফিরে সংবাদ সম্মেলন করবেন। ঐ দিন রাতেই ঢাকা ছাড়বেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। জাতিসংঘ মহাসচিব ঢাকা ছাড়বেন মঙ্গলবার সকালে।

পাঠকের মতামত

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...
Single Page Footer