প্রকাশিত: ২৫/০২/২০২০ ৮:৩৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরো ১৭ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে জাপান। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার জাপান দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপান দূতাবাস জানায়, ১৭ মিলিয়ন মার্কিন ডলার রোহিঙ্গাদের জন্য সহায়তা দেওয়ার বিষয়ে গত ৩০ জানুয়ারি জাপান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ ইউএনএইচসিআর, আইওএম, ইউএনএফপিএ, ইউনিসেফ, এফএও, ইউএনউইমেন, ডাব্লিউএফপি, আইআরসি, জেপিএফ–এর মাধ্যমে ব্যয় করা হবে।

জাপান সরকারের দেওয়া এই অর্থ রোহিঙ্গা ক্যাম্পে ব্যবস্থাপনা, আশ্রয় কেন্দ্র উন্নয়ন, শিশুদের রক্ষা, চিকিৎসাসেবা, জীবন-জীবিকা উন্নয়ন ইত্যাদি খাতে খরচ করা হবে। ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা ঢলের পর জাপান এই পর্যন্ত ৯৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। অতিরিক্ত এই ১৭ মিলিয়ন ডলার দেওয়ার ফলে জাপানের সহায়তার পরিমাণ দাঁড়ালো ১১২ মিলিয়ন মার্কিন ডলার।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer