উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ১০:৪৪ এএম

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত ৫২ লাখ পাউন্ড (৭৩.২ কোটি টাকা) মানবিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে (জেআরপি) এ সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

বৈশ্বিক খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহে নতুন এ অর্থ সহায়তা ব্যয় করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, কক্সবাজারের শরণার্থী শিবিরের জন্য এ সহায়তার ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের খাবার ও রান্নার গ্যাস সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী ও আক্রান্ত স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর পাশে সবসময় থাকবে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের চেষ্টাকে আমরা স্বাগত জানাই। এ সংকটের একটি স্থায়ী সমাধানেও আমরা অঙ্গীকারাবদ্ধ। তবে এর আগ পর্যন্ত আমরা রোহিঙ্গাদের সহযোগিতা করে যাবো। চলতি বছরের শেষদিকে রোহিঙ্গাদের জন্য আরও অর্থ সহায়তা ঘোষণা করা হবে বলেও জানান সারাহ কুক।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় মানুষদের জন্য ৩৭ কোটি ৯০ লাখ পাউন্ড মানবিক সহায়তা দিয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...