ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১১/২০২৬ ৪:৩১ পিএম , আপডেট: ১৯/১১/২০২৬ ৪:৩৪ পিএম

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমিয়ে দিতে পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল মিয়ানমার সরকার। এমন পর্যবেক্ষণ তুলে ধরেছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইউজি ইওয়াসাওয়া।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা মামলার রায় পাঠের সময় তিনি বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিয়ে করতে বিশেষ অনুমতির নিয়ম চালু করেছিল। একই সঙ্গে বিবাহিত দম্পতিদের সন্তান নেওয়ার সংখ্যা দুই সন্তানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল।

বিচারক জানান, এসব নীতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্মহার কমানোর উদ্দেশ্য ছিল বলে মিয়ানমারও স্বীকার করেছে। যদিও এসব বিধিনিষেধের কারণে শেষ পর্যন্ত রোহিঙ্গাদের জন্মহার কমানো সম্ভব হয়নি।

ইওয়াসাওয়া বলেন, আদালত মনে করে, এসব বিধিনিষেধ ছিল রোহিঙ্গাদের ওপর চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক ব্যবস্থা। অন্তত ২০১৭ সালের সামরিক অভিযানের সময়ও এই জনগোষ্ঠীর মধ্যে জন্মহার কমিয়ে দেওয়াই ছিল এর অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, এ ধরনের বিধিনিষেধসহ অন্যান্য পদক্ষেপ থেকে রোহিঙ্গাদের বংশবিস্তার বন্ধ করার উদ্দেশ্যের ইঙ্গিত পাওয়া যায়।

এ ছাড়া ২০১৭ সালের সামরিক অভিযানের সময় যৌন সহিংসতার ঘটনাগুলোর কথাও তুলে ধরেন বিচারক। তার মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে এমনভাবে ক্ষতিগ্রস্ত করা, যাতে সন্তান জন্মদানের ইচ্ছা ও সক্ষমতা কমে যায়

পাঠকের মতামত

অর্থায়ন সংকটে রোহিঙ্গা শিশুদের শিক্ষা, সরকারি স্বীকৃতির আহ্বান এইচআরডব্লিউর

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গা শিশুদের শিক্ষাকার্যক্রম দাতা সংস্থার অর্থায়ন কমে যাওয়ায় সংকটে পড়েছে। এ অবস্থায় ...

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

মিয়ানমারের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতির প্রভাব মূল্যায়নে আজ বুধবার (১১ নভেম্বর) থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...