প্রকাশিত: ২৬/০৭/২০১৯ ৬:০১ পিএম , আপডেট: ২৬/০৭/২০১৯ ৬:০২ পিএম

নিজস্ব প্রতিবেদক::
রোহিঙ্গা শরণার্থীদের ভাষানচর বা অন্য কোথাও স্থানান্তর করা উচিত হবে না বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কক্সবাজার ফোরাম, ঢাকা আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা: মহাসঙ্কটে কক্সবাজার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. মিজানুর রহমান বলেন, ‘আমি মনে ক‌রি রোহিঙ্গা শরণার্থীদের ভাষানচর বা অন্য কোথাও স্থানান্তর করে দেয়া উচিত হবে না, সেটি ভুল হবে। যদি অন্য কোনও স্থান বাছাই করে সেখানে রোহিঙ্গাদের পাঠানো হয়, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তাটি পৌঁছাবে যে, আমরা তাদের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত না হলেও দীর্ঘকালীন একটি বন্দোবস্ত করেছি।

তিনি বলেন, যারা কক্সবাজারবাসী আছেন তারা হয়তো দ্বিমত পোষণ করতে পারেন। তবে রোহিঙ্গাদের স্থানান্তর করলে আন্তর্জাতিক মহল কিন্তু মুচকি হাসবে। তারা ভাববে, বিষয়টি বোধহয় সমাধান হয়ে যাচ্ছে। এই বার্তাটি বোধহয় কখনোই আন্তর্জাতিক মহলের কাছে দেয়া উচিত হবে না।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা যেখানে এতটা কষ্ট করি, সেখানে তাদের ভালো রাখবার জন্য প্রতিনিয়ত যে চেষ্টা করে যাচ্ছি, সেটি বাংলাদেশের জন্য বিশালতা। এটি আমাদের বোধহয় মেনে নেয়া উচিত। আমি আরও একটু বলতে চাই, যারা ওখানকার বাসিন্দা, তারা নিত্যদিন রোহিঙ্গাদের এই চাপ নানাভাবে সহ্য করছেন। তাদের জন্য অবশ্যই রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব রয়েছে। এবং সেটি নজরে আনা উচিত।’

তিনি বলেন, যারা রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়ার ব্যবস্থা করছে, যারা তাদের জাতীয় পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা করছে, সেইসব দুর্নীতিবাজ কর্মকতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, কক্সবাজার ফোরাম ঢাকা’র আহ্বায়ক ব্যারিস্টার মিজান সাঈদ প্রমুখ।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer