প্রকাশিত: ০১/১২/২০১৯ ৮:৪৪ পিএম

রোববার (১ ডিসেম্বর) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমাণ গণির আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানোর আদেশপ্রাপ্ত দুইজন হলো- সাগর চৌধুরী ও সত্যসুন্দর দে। তারা বর্তমানে ঢাকায় কর্মরত এবং মামলার এজাহারনামীয় ৪ ও ৫ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ  বলেন, রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি সাগর চৌধুরী ও সত্যসুন্দর দে হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। রোববার আদালতে হাজির হয়ে ফের জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র পাইয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের আরও দুই কর্মচারীকে গ্রেফতার করেছিল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গ্রেফতার দুইজন হলো-সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী মো. আবুল খায়ের ভূঁইয়া (৪৫) ও মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আনোয়ার হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে গ্রেফতার দুইজনকে সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...