ডেস্ক নিউজ
প্রকাশিত: ০১/১০/২০২৩ ৮:০৭ পিএম

ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ একটা ভুল বা অন্যায় করে ফেলেছে। বাংলাদেশকে এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেন যেতে না হয়।

রোববার (১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনিন ইউন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়েছে। তাদের (যুক্তরাষ্ট্র) তো রোহিঙ্গা নিয়ে একটা কনসার্ন আছে যে, রোহিঙ্গারা যেন সম্মানের সঙ্গে ফেরত যায়। এ ব্যাপারে আমাদের দ্বিমত নেই। আমরাও মনে করি যে, তারা যখন যায় যেন সম্মানের সঙ্গে যায়।

পাইলট প্রকল্পের আওতায় কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তন করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, তাদের কনসার্ন নেই। তবে আন্তর্জাতিকভাবে সবাই বলে যে, রোহিঙ্গারা যেন সম্মানের সঙ্গে ফেরত যায়। এ বিষয়টি তারা বলেছেন। আমরাও বলেছি একমত।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিয়ে ড্রাগের সমস্যা ও নিরাপত্তা সমস্যা হচ্ছে। এ সমস্যা যদি বিশ্ব কমিউনিটি সঠিকভাবে মূল্যায়ন না করে… এটাতো বাংলাদেশের জন্য দুঃখজনক।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...