প্রকাশিত: ২৯/১০/২০১৯ ২:২৪ পিএম

কক্সবাজারের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি এ সঙ্কটের দ্রুত সমাধানে আরও কার্যকর উদ্যোগ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

সোমবার (২৮ অক্টোবর) রোমে বিশ্ব খ্যাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড ব্যাসলির সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। মঙ্গলবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ ও ডব্লিউএফপির মধ্যকার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি মিয়ানমারে তাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ডব্লিউএফপির আরও বেশি ভূমিকা রাখা দরকার।

এর আগে গত সপ্তাহে একটি প্রতিনিধি দলসহ বাংলাদেশ সফর করেন ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সভাপতি রাষ্ট্রদূত হিশাম মোহাম্মদ বদর। সে সময় বোর্ড সভাপতি এবং প্রতিনিধি দলের সব সদস্য রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের যে মানবিকতার পরিচয় দিয়েছে তার প্রশংসা করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। জরুরি ভিত্তিতে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর কঠোর চাপ প্রয়োগের ওপর জোর দেন তিনি।

রোহিঙ্গা সঙ্কট দ্রুত সমাধানের জন্য ডব্লিউএফপি যথাসাধ্য চেষ্টা করবে বলে বৈঠকে সংস্থাটির নির্বাহী পরিচালকের পাশাপাশি নির্বাহী বোর্ডের সভাপতি পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করেন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer