প্রকাশিত: ১৯/০৭/২০২১ ৫:৩৬ পিএম

মিয়ানমারে মিলিটারি ক্যু হবার পর চীন দেশটির সাথে এক প্রকার যোগাযোগ করতেই পারছে না, এজন্য রাশিয়াকেও মধ্যস্থতার প্রস্তাব দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উজবেকিস্তানে যোগাযোগ সম্মেলন থেকে ফিরে নিজের বাসায় গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

তিনি জানান, সম্মেলনের সাইড লাইনে রাশিয়া, চীন, ভারতসহ ৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

এসময়ে, অবস্থা ভালো হলে বাংলাদেশ অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন পাবে বলে আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশেও সিনোফা্রম ও সিনোভ্যাক ভ্যাকসিন উৎপাদন হবে। চিন্তার কিছু নেই। বাংলাদেশে উৎপাদনের ক্ষেত্রে চীন বাল্কের মাধ্যেম পাঠাবে বোতলজাত ভ্যাকসিনের জন্য, তবে ফর্মুলা দেয়া হবে না।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাথে সাইডলাইন বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধানের জন্য তার কথা বলেছেন। আমরা রাশিয়াকে ইনভলভ করে সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছি। তবে তিনি কোন আশ্বাস দেননি।

তিনি আরও জানান, রাশিয়া স্পুটনিক ভ্যাকসিন দিবে। চূড়ান্ত পর্যায়ে আছে। কো প্রোডাকশনও করতে চায়। তবে ফর্মুলা দিবে না, কো প্রোডাকশন করতে পারে।

তিনি বলেন, সব উৎস থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন আনার ক্ষেত্রে বাংলাদেশের সব তত্পরতা আছে। কিন্তু স্টোরেজে সমস্যা আছে আমাদের।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত নিয়ে তিনি বলেন, পাপুলের কারনে কুয়েতে বাংলাদেশের বদনাম হয়ে গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেছে। তারা বাংলাদেশ থেকে আরে জনশক্তি নেয়ার রোডম্যাপ দেয়ার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশের সাথে উজেবেকিস্তানের সরাসরি আবার বিমান যোগাযোগ স্থাপন ও বাংলাদেশে দূতাবাস খোলা বিষয়ে অনুরোধ করা হয়েছে দেশটির রাষ্ট্রপতির কাছে। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

উজবেকিস্তানে কানেকটিভিটি সম্মেলন শেষে দেশে ফিরে ইস্কাটনের বাসভবনে এই ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer