উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৯/২০২৩ ১০:০১ পিএম

রোহিঙ্গা সংকট সমাধানে রাশিয়া বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আমরা বাংলাদেশের পাশে আছি। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ মিয়ানমার আলোচনার মধ্য দিয়ে সমাধানে পৌঁছাবে সেটাই আশা করে রাশিয়া।

সের্গেই লাভরভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শিডিউল অনুযায়ী চলছে বলে আমরা জানতে পেরেছি। এর কাজ যথাসময়ে শেষ হবে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে লাভরভ বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের পর বাংলাদেশের সঙ্গে রাশিয়ার বাণিজ্য সম্পর্ক।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে এ সময় দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর।

এর আগে দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিমানবন্দর থেকে সের্গেই লাভরভ রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে যান। সেখানেই দুই পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসেন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...