প্রকাশিত: ২৫/১২/২০১৯ ৭:০৬ পিএম

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ রোহিঙ্গাদের নিজ আবাসভূমি মিয়ানমারের রাখাইনে প্রত্যাবাসনের জন্য তুরস্কের প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্কের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ওজতুর্ক বিদায়ী সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে তুর্কি প্রজাতন্ত্রের ভূমিকা ও সমর্থনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বাসসকে এ কথা জানান।

বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতকালে রাষ্ট্রপ্রধান আরো বলেন, রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দিয়ে এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপন করে তুরস্ক কার্যকর ভূমিকা পালন করেছে।

বাংলাদেশে রাষ্ট্রদূতের মেয়াদের সফল সমাপ্তির জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সর্বদা সকলের সঙ্গে দ্বিপক্ষীয় সুসম্পর্ক বজায় রাখার বিষয়টিকে অগ্রধিকার দেয়।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে এবং আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরো জোরদার হবে।

তিনি বর্তমান বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন এবং আগামী দিনগুলোতে দু’দেশের বন্ধন আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

সহযোগিতার জন্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে তুরস্ক সর্বদা আগ্রহী।

বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক উন্নয়ন বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার ব্যাপক উন্নয়নের প্রশংসা করেন। ডেভরিম ওজতুর্ক আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদার হবে।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer