প্রকাশিত: ০৮/০৫/২০১৯ ৫:০৫ পিএম

নিউজ ডেস্ক::
জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে এক হাজার ৩৮২ কোটি ২৯ লাখ টাকা বা ১৬ কোটি ৫০ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক। এটি অনুদান হিসেবে পাচ্ছে বাংলাদেশ।মাল্টিপল সেক্টর প্রকল্পে এই অর্থ সংস্থাটি দিচ্ছে বলে বিশ্বব্যাংক ঢাকা অফিস ও ইআরডি জানিয়েছে।
আজ বুধবার শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে এ ব্যাপারে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমেদ এবং বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানড্যান চেন চুক্তিতে স্বাক্ষর করেন।
জানা যায়, বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) এই অর্থায়ন করছে।
সচিব জানান, ১৯৭৮-৭৯, ১৯৯১-৯২ এবং ২০১৬ সালের অক্টোবর এ মিয়ানমার থেকে জোর পূর্বকভাবে বাংলাদেশে পাঠানো হয়। ১০ লাখের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশেরর ফলে বাংলাদেশের সার্বিক প্রবৃদ্ধি ও উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবরে একনেক থেকে অনুমোদন দেয়া হয়। চুক্তি অনুষ্ঠানে জানানো হয়, আইডিএ বোর্ড সভায় গত ২ মে এই অনুদান অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি আগামী ২০২২ সালের মার্চে সমাপ্ত হবে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...