ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৫/২০২৩ ৬:৩৪ এএম

কক্সবাজারে রোহিঙ্গাদের ১ হাজার ৩৬০টি ঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ দৌজা নয়ন। আজ রোববার রাতে আজকের পত্রিকাকে তিনি এ তথ্য জানান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের তথ্য মতে, উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরের মধ্যে ১৮টি শিবিরে প্রাথমিকভাবে ১ হাজার ৩৬০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে টেকনাফের ২৬, উখিয়ার ১০, ৬, ১২, ও ১১ নম্বর শিবিরে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা বেশি।

উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে ২৩২টি ঘর, ৬ নম্বরে ২০৯টি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ে ৩টি হাসপাতাল, ৫টি কমিউনিটি সেন্টার, ২১টি লার্নিং সেন্টার, ১৬টি মসজিদ ও মক্তব ক্ষতিগ্রস্ত হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছুদ দৌজা নয়ন বলেন, ‘রোহিঙ্গা শিবিরে কর্মরত জাতিসংঘের শরনার্থী সংস্থা ইউএনএইচসিআরসহ দেশি-বিদেশি সংস্থা ক্ষতিগ্রস্ত ঘর ও স্থাপনার তালিকা প্রস্তুতে কাজ করছে।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...