প্রকাশিত: ৩০/০৪/২০১৯ ৭:২৭ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ১১ লাখ রোহিঙ্গার আবাসস্থল তৈরি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত বনভূমিতে প্রায় ৬০ লাখ চারাগাছ রোপণের কর্মসূচি হাতে নিয়েছে আন্তর্জাতিক সংস্থা বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ইতিমধ্যে তারা তিন লাখ চারা উৎপাদন করেছে। আগামী জুন থেকে বিভিন্ন রোহিঙ্গা শিবিরের অন্তত ২ হাজার হেক্টর বিরানভূমিতে চারাগুলো রোপণ শুরু হবে। তিন বছরে লাগানো হবে প্রায় ৬০ লাখ চারা।

আজ সোমবার দুপুরে কক্সবাজার সৈকতের একটি তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডব্লিউএফপির কর্মকর্তারা এ তথ্য উপস্থাপন করেন। ডব্লিউএফপি ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এর আয়োজন করে।

ডব্লিউএফপির কর্মকর্তারা বলেন, ৬০ লাখ চারা তৈরির জন্য কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহায়তায় ইতিমধ্যে উখিয়া ও টেকনাফের ৫০টির বেশি নার্সারিতে চারা সৃজনের কাজ চলছে। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ বিভিন্ন সংগঠন বনায়ন সৃজনে সহায়তা দিচ্ছে।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডব্লিউএফপির চলমান কর্মসূচি ও প্রকল্পগুলোর বিস্তারিত তুলে ধরেন ডব্লিউএফপির ইসি (ইমারজেন্সি কো-অর্ডিনেটর) পিটার গেস্ট, হেড অব ফিল্ড অপারেশন হাফিজা খান, কর্মকর্তা মাকসুদ আজাদ, নাজনীন সুলতানা, মোহাম্মদ আশিক উল্লাহ, রাজিব মাহমুদ, নুরুন্নবী, এটিএম রেজাউল প্রমুখ।

পিটার গেস্ট বলেন, রোহিঙ্গারা আসার আগে থেকেই ডব্লিউএফপি বাংলাদেশে সবার কাছে ভালো খাবার পৌঁছে দেওয়ার কাজ করছে। রাজিব মাহমুদ গবেষণা তথ্য উপস্থাপন করে বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়স্থল তৈরির জন্য বনাঞ্চলের দিকে হাত বাড়াতে হয়েছে। রোহিঙ্গাদের জন্য দৈনিক ১০ হাজার টন জ্বালানি কাঠের চাহিদা পূরণ করতে গিয়ে ৬ হাজার হেক্টর বনাঞ্চল ধ্বংস করা হয়েছে। এখন ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে পুনঃ বনায়নের পাশাপাশি শরণার্থীদের জ্বালানি কাঠের বিকল্প এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ, পুষ্টি, শিক্ষা, পরিবেশ ও দুর্যোগ বিষয়ে তাদের সচেতন করে তোলা হচ্ছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer