প্রকাশিত: ২১/০১/২০২২ ৩:২৯ পিএম

রফিকুল ইসলাম, উখিয়া ::
উখিয়ায় কর্মরত বাংলাদেশ পুলিশের দুই কর্মকর্তা সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বিপিএম ও পিপিএম পদকে ভূষিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা -২ এর এক প্রজ্ঞাপনে এ ঘোষণা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানা গেছে, ২০২১ সালে অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এ ভূষিত করা হয়েছে।

একইসাথে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ দমন, কর্তব্যনিষ্টা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে ‘রাষ্ট্রপতির পদক মেডেল (পিপিএম) ‘এ ভূষিত করা হয়েছে।

বিপিএম পদক প্রাপ্তদের মধ্যে উখিয়ায় কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান রয়েছেন। এছাড়াও উখিয়ার ১৪ এপিবিএন এর অধিনায়ক মোঃ নাইমুল হক ও টেকনাফের ১৬ এপিবিএন অধিনায়ক মোঃ তারিকুল ইসলাম স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম) এ ভূষিত হয়েছেন।

উখিয়াস্হ ৮ এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ সিহাব কায়সার খান ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন বিপিএম ও পিপিএম পদকে ভূষিত অফিসারগণকে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...