ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০১/২০২৪ ৫:০০ পিএম

কক্সবাজারে শরণার্থী শিবিরে সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি হারানো সাড়ে তিন হাজার শিশুসহ পাঁচ হাজার রোহিঙ্গা শরণার্থীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইউনিসেফ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েটের পক্ষ থেকে বিবৃতিতে এ সমবেদনা জানান।

শেলডন ইয়েট বলেন, আমরা কৃতজ্ঞ যে মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি, তবে দেড় হাজার শিশু তাদের শিক্ষার সুযোগ হারিয়েছে। কারণ আগুনে তাদের ২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। পুরো ক্ষয়ক্ষতির মাত্রা মূল্যায়ন করা হচ্ছে, পাশাপাশি ইউনিসেফ ও অংশীজনেরা অস্থায়ী তাঁবু নির্মাণ করবে, যাতে শিশুরা তাদের শ্রেণিকক্ষের পুনর্নির্মাণ কাজ চলাকালীনও শেখার সুযোগ পায়।

।
বিবৃতিতে জানানো হয়, ইউনিসেফ ও অংশীজনেরা আতঙ্কগ্রস্ত শিশু ও তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে রাতভর সহায়তা করেছে। আমাদের মনে রাখতে হবে, এই শিশুরা সহিংসতা ও আতঙ্কজনক পরিবেশ থেকে পালিয়ে এখানে এসেছে। এসব শিশু যাতে নিরাপদ, সুস্থ ও সুরক্ষিত থাকে সেজন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা শিশুদের আশ্রয় ও তাদের অন্যান্য মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে এখনই স্থানীয় কর্তৃপক্ষ, জাতিসংঘের অন্যান্য সংস্থা এবং অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...