প্রকাশিত: ২৩/০৯/২০১৯ ৮:০২ পিএম

ঢাকা: মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা শাহানুর মিয়াকে আটক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইসির যুগ্ম সচিব ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
php glass

তিনি বলেন, সোমবার বিকেলে নির্বাচন ভবন থেকে শাহানুর মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শাহানুর এনআইডি নিবন্ধন অনুবিভাগের টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে কর্মরত।

ইসির এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমরা শুধু কাউন্টার টেররিজম নয়, ডিবি, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তা নেবো।

এর আগে চট্টগ্রামের ডাবলমুরিং থানার অফিস সহায়ক জয়নালকে গত সপ্তাহে গ্রেফতার করে পুলিশ। এরপর রোববার ডাটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া, কোতোয়ালি থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. শাহীন, বন্দর থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. জাহিদকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

এবারের হালনাগাদে ৬১ জন রোহিঙ্গাকে ভোটির তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টা করা হয়েছে জানিয়েছে ইসি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...